POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অন্যান্য অনিয়মের দায়ে ৩টি ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, লাইসেন্সের অনুপস্থিতি এবং এন্টিবায়োটিক রেজিস্টার না থাকার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন