POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলায় মজিব শতবর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ড্র

পাপ্পু মাহমুদ | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে মজিব বর্ষ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে টংগীরপাড় হাটিলা ইউিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় হাটিলা ইউনিয়নের ১ থেকে ৫ নং ওয়ার্ডের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার ও ৬ থেকে ৯ নং ওয়ার্ডের নেতৃত্বদেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রধানিয়া। খেলাটি ২ -২ গোলে ড্র হয়।

খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাছেল মজুমদারসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন