মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজার থেকে তানিয়া আক্তার (১৯) ও তার ৩ বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়েছেন।
তানিয়া আক্তারের বাবা মো: ইসহাক জানান, গত শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টায় শ্বশুর বাড়ি ফরাজীকান্দি ইউনিয়নের সোনারপাড়া থেকে বাবার বাড়ি পশ্চিম বাইশপুর আসার পথে আমিরাবাদ বাজারে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন তানিয়া। এরপর থেকে মা-মেয়ে দুজনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তানিয়ার ঠিকানা: গ্রাম- পশ্চিম বাইশপুর, সুবর্ণ স্কুলের পাশে, মতলব উত্তর।
এ ঘটনায় থানায় নিখোঁজ জিডি করা হয়েছে।
কারো সন্ধান পেলে +8801843825354 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।