POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, ভোগান্তিতে চাঁদপুরবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ৯:০০ অপরাহ্ণ

সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, সরকার গ্যাসের দাম বাড়ালে সাথে সাথেই সব দোকানে নতুন দাম কার্যকর হয়। কিন্তু দাম কমলে ১০-১৫ দিন পরও পুরনো বেশি দামেই বিক্রি করা হয়। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে জেলার খুচরা বিক্রেতারা বলছেন, ডিলাররা বেশি দামে কেনা সিলিন্ডার ফেরত নিতে চায় না। ফলে সরকার দাম কমালেও সেই দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হয় না।

এ বিষয়ে জেলা প্রশাসনের তদারকি ও নিয়মিত বাজার অভিযানের দাবি জানিয়েছেন ভোক্তারা।
বৃহস্পতিবার সরকার ভোক্তা পর্যায়ে ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন