POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ৭:২১ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (৪ জুলাই ২০২৬) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এদিন বিকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল গাজী বাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ৫ নং ওয়ার্ড মকিমাবাদ গাজী বাড়ি এলাকায়,দক্ষিণপাড়া,মধ্যপাড়া বালির মাঠ এলাকায়,শশ্মান এলাকা,পশ্চিমপাড়া কাজী বাড়ি,করিম বাগান,ডিগ্রি কলেজ রোড,জমিদার বাড়ি রোড,সান্ত্বনা মার্কেট,হকার্স মার্কেটের একাংশ সহ পুরো এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে পৌর ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মী, স্থানীয় এবং এলাকাবাসীর সাথে সাক্ষাত করেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

হাজীগঞ্জ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে, আধুনিক পৌরসভা গড়ার জন্য প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে’ সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিধি বহিঃভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয়, এমন কোন প্রকল্প গ্রহণ করা হবে না।

পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন, ময়লা ফেলার নির্ধারিত স্থান’সহ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, হতদরিদ্রের জন্য বাসস্থান, চিকিৎসা ও পড়ালেখায় আর্থিক সহযোগিতা এবং মসজিদ ও মন্দির’সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হকারদের পুর্নবাসনে পৌরসভা ও বাজার কমিটির সমন্বয়ে ব্যবসায়ী কমিটির মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং পৌর এলাকায় সৌন্দর্য্যবর্ধন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন