সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৪ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৪টায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমির মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিষয়: নদী ও ইলিশ
চাঁদপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নদী ও ইলিশ’। মেঘনা-পদ্মা-ডাকাতিয়া বিধৌত চাঁদপুরের নদী এবং জাতীয় মাছ ইলিশের সঙ্গে জেলার অর্থনীতি ও জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। ক্ষুদে শিল্পীরা রঙ-তুলির আঁচড়ে সেই গল্পই ফুটিয়ে তুলবে ক্যানভাসে।
প্রতিযোগিতার বিভাগ:
– ক-গ্রুপ:৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
– খ-গ্রুপ: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
নিয়মাবলি:
সকল প্রতিযোগীকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রতিযোগীদের আর্ট পেপার সরবরাহ করা হবে। তবে রং, তুলি, পেন্সিলসহ প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক এআর ইসলাম বাবু বলেন, “৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। নতুন প্রজন্মের মধ্যে চাঁদপুরের নদী ও ইলিশের ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
তথ্যের জন্য যোগাযোগ: 01981240408, 01756469505