POPULAR BD NEWS
Popular BD News Logo

৪ দিন ধরে হাসপাতালে সৈকত, আইসিইউতে স্ত্রী-সন্তান; সাহায্যের আবেদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ১:৫১ অপরাহ্ণ

হাজীগঞ্জবাসীর প্রতি মানবিক আবেদন

হাজীগঞ্জের কমবেশি সবাই এই ভাইটিকে চেনেন। আমাদের সবার পরিচিত মুখ—প্রিয় সৈকত। আজ তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।

গত ৪ দিন ধরে কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরও হৃদয়বিদারক বিষয় হলো, তাঁর স্ত্রী ও সন্তান—দু’জনই আইসিইউতে মৃ ত্যু র সঙ্গে লড়াই করছেন। প্রতিদিন চিকিৎসার ব্যয় প্রায় ৫০–৬০ হাজার টাকা। নিজের সঞ্চয়ের সবটুকু শেষ করে আজ তিনি অসহায় হয়ে আমাদের সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

মানুষ মানুষের জন্য। আমরা যদি প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী ১০০, ২০০, ৩০০, ৫০০ টাকা কিংবা যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো একটি পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

সহযোগিতার জন্য (শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো): 📌 বিকাশ (Personal): 01924305821 📌 বিকাশ (Personal): 01806118726 📌 পুবালী ব্যাংক: 0289101134706

সতর্কতা: উপরোক্ত দুটি বিকাশ নম্বর এবং পুবালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো নম্বরে বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না। প্রতারণা থেকে সতর্ক থাকুন।

আসুন, আমরা সবাই মিলে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে কারও জীবন বাঁচানোর শেষ আশা।

আল্লাহ যেন সৈকত, তাঁর স্ত্রী ও সন্তানকে দ্রুত সুস্থতা দান করেন। আমীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন