POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ১২:৪১ পূর্বাহ্ণ

ভোক্তা অধিকার সংরক্ষণে চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম ঋতু।

১. আলী বেকারি এন্ড বিস্কুট ফ্যাক্টরি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
২. রেড চিলি লাইভ বেকারি: একই আইনের ৩৭ ও ৪২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩. এরাবিয়ান সুইটস এন্ড পেস্ট্রি সপ, হকার্স মার্কেট: ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি মো. বিপ্লব সরকার ও জেলা পুলিশের একটি চৌকস টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম ঋতু জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কারচুপিসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন