POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ১০:০০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় সংসদের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নূরে আলমকে সভাপতি, মো. রুবেল খন্দকারকে সাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মো. সাদ্দাম হোসেনকে প্রচার সম্পাদক, নাজমুল হোসেনকে অর্থবিষয়ক সম্পাদক, মো. জিয়াউর রহমানকে দপ্তরবিষয়ক সম্পাদক, মো. মিন্টুকে সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং মো. নজরুল আখন্দকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়েছে।

নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত করা, চালকদের অধিকার ও কল্যাণে কাজ করা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন