হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মজুমদারের বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কোরআন খতম অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নাওহাটা মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মেহেদী।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকন, বিশিষ্ট শিল্পপতি আখতারুজ্জামান মুন্সি।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন সরদার, জাহাঙ্গীর হোসেন সরদার, মুজাহিদ ফকির, আবুল বাশার বেপারী, আব্দুর রব, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, সাগর মোল্লা, বদিউল আলম, হেলাল উদ্দিন প্রধানিয়া ,মাইন উদ্দিন মিয়াজী, মোস্তাফা তাপাদার, মাসুদ বকাউল।
ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে অংশগ্রহণ করেন তামিম, ইসমাইল কাজী, মামুনুর রহমান, বেলায়াত প্রধানিয়াসহ আরো অনেকেই।