POPULAR BD NEWS
Popular BD News Logo

সুশিক্ষিত প্রজন্ম গড়ার প্রত্যয়: দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ব্যতিক্রমী শিক্ষা উপহার

নিজস্ব প্রতিবেদক - | প্রকাশিত: জুন ২৮, ২০২৬ | সময়: ৯:০৭ পূর্বাহ্ণ

শিক্ষার মান উন্নয়ন, মেধার বিকাশ ও শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। এরই অংশ হিসেবে শনিবার সম্প্রতি স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষাবন্ধু পরিকল্পনা গ্রহণ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার পক্ষ থেকে ‘হজরত ওমর (রা:) তালীমুল কুরআন মাদ্রাসা (বেপারি বাড়ি)’, ‘দাদিয়াপাড়া মোহাম্মদ ফজলুল হক নূরানী ও হাফেজিয়া মডেল মাদ্রাসা’ এবং ‘উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও নৈতিকতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা এনামুল হক, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন এবং সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সিহাব।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও উদ্বুদ্ধ হয়, সে লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এর মধ্যে অন্যতম হলো— স্কুল ও মাদ্রাসার সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ ‘শিক্ষা উপহার’ প্রদান করা। পাশাপাশি অমনোযোগী শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরিয়ে আনতে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

ব্যতিক্রমী এই উদ্যোগের প্রথম দিন হিসেবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে স্কুল ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি আদর্শ, সুশিক্ষিত ও নৈতিকতাবোধ সম্পন্ন প্রজন্ম গঠনে তাদের এই সামাজিক ও শিক্ষাবন্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন