POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সাহিত্য একাডেমির ১৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৬ | সময়: ৩:৩৭ অপরাহ্ণ

চাঁদপুর সাহিত্য একাডেমির ১৩তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রায় ৭০ জন লেখক, পাঠক ও সাহিত্যানুরাগী অংশ নেন।

আয়োজনের মধ্যে ছিল বর্ষার কবিতা পাঠ ও আবৃত্তি, অনুগল্প পাঠ, ছোটকাগজ নিয়ে আলোচনা এবং ছোটকাগজ ‘পয়স্তি’র মোড়ক উন্মোচন। এছাড়া গুণিজন স্মরণ, বই-পাঠক পুরস্কার, কবি-লেখক-চিত্রশিল্পী হওয়ার গল্প, গ্রন্থ প্রকাশের নেপথ্য কথা ও সেরা আড্ডারু পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতায় সাহিত্য আড্ডাটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত লেখক-পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাহিত্য একাডেমি।

নিয়মিত সাহিত্যচর্চা ও নতুন লেখক তৈরিতে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন