POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬ উপলক্ষে চাঁদপুরে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৯:০৯ অপরাহ্ণ

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ প্যারেডের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। আগামীকাল ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া নিয়োগ কার্যক্রম নিরপেক্ষ, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিস্তারিত নির্দেশনা দেন তিনি। প্রার্থীদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস) সাইফুল্লাহ মো. নাছির, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন