POPULAR BD NEWS
Popular BD News Logo

৪নং কালচোঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

ইউসুফ বেপারী | প্রকাশিত: জুন ২৫, ২০২৬ | সময়: ১১:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে অনুমোদিত এ কমিটিতে মোঃ গাফফার চৌধুরীকে আহ্বায়ক, কাজী আব্দুল কাদেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুবদলের কার্যক্রম জোরদার করতে কাজ করবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ৪নং কালচোঁ ইউনিয়ন যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন