POPULAR BD NEWS
Popular BD News Logo

সাত হাজার টাকা চুক্তি ৪ লাখ টাকার গাঁজা শরীয়তপুরে নেয়ার পথে গ্রেফতার

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৪, ২০২৬ | সময়: ৬:০৬ অপরাহ্ণ

চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শামীম মোল্লা (২৬) নামে ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ী গোপালগঞ্জের কাশীয়ানা উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে।

তিনি জানান, মাত্র ৭ হাজার টাকা চুক্তিতে গাঁজাগুলো শরীয়তপুরে নিয়ে যাওয়ার পথে চাঁদপুরে আটক হয় শামীম মোল্লা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন