গাজীপুরের শ্রীপুরে ব্রেইন স্ট্রোক করা ৪৫ বছর বয়সী মা ফাতেমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মেয়ে রীমা আক্তার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা জিডিতে রীমা আক্তার উল্লেখ করেন, তার মা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি মাকে নিয়ে গাজীপুরের ধানাধীন বয়রা চালা নতুন বাজারে বসবাস করছিলেন।
জিডিতে বলা হয়, গত ২৩ জুন বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে ফাতেমা বেগম কাউকে কিছু না বলে বোরকা পরে বাসা থেকে বের হয়ে যান। সিসি ক্যামেরায় তাকে বের হতে দেখা গেছে। এরপর সম্ভাব্য সকল স্থানে, আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ফাতেমা বেগমের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার ও বয়স ৪৫ বছর। পরনে কালো রঙের বোরকা ও হলুদ রঙের উড়না ছিল।
মেয়ে রীমা আক্তার জানান, “আমার মা ব্রেইন স্ট্রোক করার পর থেকে স্বাভাবিক নন। কোনো কিছুই মনে রাখতে পারেন না। কেউ যদি আমার মায়ের সন্ধান পান, দয়া করে শ্রীপুর থানা অথবা ০১৮৭১৯৯৪৭৩২ নম্বরে যোগাযোগ করবেন।”
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ নিখোঁজ নারীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তাদের গ্রামের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগাঁও ইউনিয়নে।