POPULAR BD NEWS
Popular BD News Logo

নতুন বই যাবে বাড়ী বাড়ী

ডেস্ক নিউজ | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০ | সময়: ১০:২৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০২১ শিক্ষাবর্ষে ১৪ লাখ ১১ হাজার ৩শ ৬৮ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে। 

চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহাবুদ্দিন আহমেদ বৃহস্পতিবার বলেছেন, ‘আগামি ২০২১ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বই চলে যাবে বাড়ি বাড়ি। চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও দপ্তরি কাম গার্ডগণ শিক্ষার্থীর বাড়ি বাড়ি বই পৌঁছে দিবেন।

তিনি বলেন , বই উৎসব সীমিত আকারে হলেও প্রয়োজনে বাড়ি বাড়ি বই পৌঁছে যাবে । জেলার সব উপজেলায় প্রায় ৯০ ভাগ বই এসে পৌঁছেছে বলে তিনি জানান।

প্রসঙ্গত,চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ১ শ ৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১শ ১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১শ’৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চাঁদপুরে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ৬শ১০ এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ হাজার ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন