POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ৮:৩০ অপরাহ্ণ

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ছেংগারচর বাজার এলাকায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছেংগারচর জেনারেল হাসপাতালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার সোহেল, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান সাগর এবং যুবদল নেতা বদিউজ্জামাল সজিব’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন