POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, নেতাকর্মীদের উল্লাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ১:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জুন) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয় চাঁদপুর জেলা ছাত্রদল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে ফয়সাল হোসাইনকে সভাপতি, সামছুদ্দিন খাঁনকে সিনিয়র সহ-সভাপতি এবং জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অপরদিকে হাজীগঞ্জ পৌর ছাত্রদলের কমিটিতে দ্বীন ইসলাম টগরকে সভাপতি, ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আল কাউসার সাগরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রদলের নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে হাজীগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন