POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে চাঁদপুরের হাজীগঞ্জের রাজপথে কড়া অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল এবং ছাত্রদল। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিকাল থেকেই হাজীগঞ্জ বাজার এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা হাজীগঞ্জ বাজার বিশ্বরোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাজীগঞ্জের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। রাজপথে থেকেই সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন