ব্লু ওয়াটার বেডমিন্টন খেলার মাঠে বৃহস্পতিবার রাত ৮ টায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে খেলার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন পার্কের স্বত্ত্বাধিকারী মো: মিজানুর রহমান।
বাংলাদেশে করোনা মহামারির সময় বৃহত্তর কোটবাড়ি এলাকার বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীদের স্বাস্হ্য সেবার বিষয়টি বিবেচনা করে বেডমিন্টন খেলা শুরু করেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী , ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ছাত্ররা নিয়মিত খেলাধুলা করেন। এই প্রেক্ষিতে একটি টুর্নামেন্ট আয়োজন করেন। এই খেলাটি ৪৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
খেলাটি বাণিজ্যিকভাবে বিবেচনা না করে পার্ক কর্তৃপক্ষ নিজেরাই তা শুরু করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন আবদুল্লাহ আল মামুন ও মো: নাজমুল আলম সাকিব এবং মো: মনির হোসেন ও মেহেদী হাসান শাওন। আবদুল্লাহ আল মামুন ও মো: নাজমুল আলম সাকিব জুটি ২-০ ম্যাচে জয়লাভ করেন।
মো: মিজানুর রহমান জানান, বৈশ্বিক মহামারিতে যখন পুরো পৃথিবী থমকে গেছে তখন এই প্রত্নতাত্ত্বিক এলাকা কোটবাড়ির বিভিন্ন পেশাজীবী মানুষের শারীরিক সক্ষমতা ঠিক রাখার লক্ষ্যে খেলাধুলার অংশ হিসেবে বেডমিন্টন খেলা শুরু করা হয়। এখানে ১৯ বছর বয়সী ছাত্র থেকে শুরু করে ৫০ বছর বয়সী লোকদের খেলাধুলা করেন।
এই পার্কটি যে শুধু দর্শনীয় প্রতিষ্ঠান হিসেবে নয় বরং বিভিন্ন সামাজিক কার্যাবলী করে থাকেন। তিনি এলাকার মানুষের স্বাস্হ্য সুরক্ষার জন্য এই টুর্নামেন্ট এর আয়োজন করেন।