চাঁদপুরের মতলব দক্ষিণ থানার লাশ বাহী গাড়ী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন কেএফটি- হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট। সোমবার (২২ জুন) বেলা এগারোটায় কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটরিয়ামে লাশ বাহী গাড়ী ক্রয়ের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্টের সহ সভাপতি এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো.জাকির হোসেন কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচীব এমদাদ হোসেন খান, হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্টের সদস্য মো.জাকির হোসেন ( হাজী জাকির)। পরে হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্টের পক্ষ থেকে লাশ বাহী গাড়ী ক্রয়ের জন্য আর্থিক অনুদানের ৪ লক্ষ ৪০ হাজার টাকা মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নিকট প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আজওয়াফ আহমেদ সামিক ও আনিসা আক্তার নাদিয়া।
এসময় অতিথিবৃন্দ বলেন, লাশ বাহী গাড়ী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট একটি মানবিক এবং ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলো।
এ লাশ বাহী গাড়িটি দিয়ে দরিদ্র পরিবারের মানুষদেরকে বিনামূল্যে সহায়তা দেওয়া হয়।
সেটি দিয়ে দরিদ্র রোগী ও দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে লাশ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে।
দূর-দূরান্তে মরদেহ পচনমুক্ত ও নিরাপদে স্থানান্তর করতে, অপেক্ষমাণ আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ দিতে এবং স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করতে লাশবাহী গাড়ির মাধ্যমে বহন করা হবে।এ প্রশংসনীয় উদ্যেগের জন্য হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্টের প্রতিষ্ঠা সভাপতি বেলায়েত হোসেনকে ধন্যবাদ জানানো হয়।