POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় সুপার শপ স্বপ্ন ও ৬টি হোটেলের বিরুদ্ধে মামলা

পাপ্পু মাহমুদ / মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০ | সময়: ৮:৫৪ অপরাহ্ণ

বিশুদ্ধ্য খাদ্য আদালতের অভিযানে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন খাবার হোটেল ও সুপার শপ স্বপ্নের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন খাওয়ার হোটেল ও সুপার শপ স্বপ্নে অভিযান চালান চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট মো. কামাল হোসাইন।

ওই সময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও প্রসিকিউটিং অফিসার মো. সামছুল ইসলাম রমিজ।

হাজীগঞ্জ বাজারের সুপার শপ স্বপ্নের কয়েকেটি পণ্যে বিএসটিআইয়ের অনুমোদ না থাকায় মালামাল গুলো জব্দ করা হয়েছে এবং বিএসটিআই আইনে নিয়মিত মামলা করা হয়।

হাজীগঞ্জ বাজারের স্টার হোটেল , গাউছিয়া হাইওয়ে, নার্গিস ফুড প্যাভিলিয়ন, বসুন্ধরা হোটেল এন্ড মিনি চাইনিজ, গাউছিয়া হোটেল, আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ ও সুপারসপ স্বপ্নের বিরুদ্ধে বিএসটিআই আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়াও তৃপ্তি হোটেল , খাওয়া দাওয়া হোটেল ও প্রিন্স হোটেল এন্ড মিনি চাইনিজকে মৌখিক সর্তক করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট মো. কামাল হোসাইন বলেন, হাজীগঞ্জ বাজারের হোটেল ও স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএসটিআই আইনে মামলা করা হয়েছে। নিরাপদ খাদ্যের জন্য আমাদের এ অভিযান চলমান থাকবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন