POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবির এডহক কমিটির সভাপতি হাবিব উল্লাহ মজুমদার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন হাবিব উল্লাহ মজুমদার। গত ১৮ জুন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল। তিনি জানান শিক্ষাবোর্ডে প্রেরিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি আবু তৈয়ুব হোসাইন আহমেদ ও অভিভাবক প্রতিনিধি হিসাবে মো: মহসিন এর নাম প্রস্তাব করলে বোর্ড এ কমিটি অনুমোদন করেন ।

একমিটি সভাপতি হাবিব উল্লাহ মজুমদার এ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করে ছিলেন।
তিনি দীর্ঘদিন এ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শেষ করে বর্তমানে অবসরে রয়েছেন।

এ কমিটিতে তাঁকে সভাপতি করায় চাঁদপুর – ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি: মমিনুল হকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন