POPULAR BD NEWS
Popular BD News Logo

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন আরোহী প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার বাসিন্দা এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

নিহত পাঁচ বাংলাদেশি হলেন- কানাইঘাটের আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, একই গ্রামের জুবায়ের আহমদ এবং গাছবাড়ী গ্রামের কাদের আহমদ।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।

নিহতদের মরদেহ বর্তমানে কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আহমেদ মালেক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন