POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব লেখক পরিষদের কার্যকরী কমিটি গঠন

সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম স্বপন

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ১০:৩২ অপরাহ্ণ

চাঁদপুর জেলার অবিভক্ত মতলবের লেখকদের সাহিত্য সংগঠন মতলব লেখক পরিষদের তিন বছর মেয়াদী কার্যকর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার (২০ জুন ২০২৬) বিকাল ৪টায় মতলব লেখক পরিষদের অস্থায়ী কার্যালয়, এনায়েত নগর (সাহেব বাজার) অনুষ্ঠিত হয়।

মতলব লেখক পরিষদের সিনিয়র সদস্য খোরশেদ আলম বিপ্লব এর সভাপতিত্বে ও মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত লেখকদের সর্বসম্মতিক্রমে খোরশেদ আলম বিপ্লব কে সভাপতি ও নুর মোহাম্মদ খান কে সাধারণ সম্পাদক ও মোঃ শাহরিয়ার আলম স্বপন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি – খোরশেদ আলম বিপ্লব, সহ সভাপতি – কবি আশিকুজ্জামান, সহ সভাপতি – আশরাফুল জাহান শাওলিন, সাধারণ সম্পাদক – নুর মোহাম্মদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক – আরিফুল ইসলাম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক – মহিউদ্দিন সৌমিক, সাংগঠনিক সম্পাদক –মোঃ শাহরিয়ার আলম স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ খোরশেদ আলম, অর্থ সম্পাদক – মোঃ জিহাদ সরকার, দপ্তর সম্পাদক- রবিউল আউয়াল, প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক – কাউছার আলম, তথ্য ও গবেষণা সম্পাদক- ফখরুল ইসলাম শ্যামল, সাহিত্য সম্পাদক – মোঃ স্বপন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক – খাইরুল বাশার ঢালী, শিক্ষা বিষয়ক – মাহফুজুর রহমান সৌরভ, নারী বিষয়ক সম্পাদক – ফেরদৌসী আক্তার কাজল, ধর্ম বিষয়ক – হাফেজ ইএম আই গাজজালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক – আল আমিন ভূঁইয়া, গনসংযোগ ও জনসেবা সম্পাদক – ফয়সাল খন্দকার, কার্যকরি সদস্য: মোঃ ইকবাল হোসেন সরকার, শহিদুল ইসলাম খোকন, পান্না কাউছার, মাওলানা ইব্রাহিম খলিল মাহমুদী, সাইফ মনির, আল আমিন মিয়াজী, এ এস পলাশ, আল আমিন, আরিফ বিল্লাহ, জব্বার আল নাঈম, নাহিদ আহমেদ নিরব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন