POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যে সমাজচিন্তা ও উচ্চশিক্ষার উত্তরণ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ৬:২৭ অপরাহ্ণ

সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যে সমাজচিন্তা ও উচ্চশিক্ষার উত্তরণ – শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাসুদ রহমান।

প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল।

আলোচনায় অংশ নেয় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিরেক্টর (অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন) আব্দুল গাফফার হিরক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি ড. মাসুদ রহমান বলেন, কাজী মতোহের চৌধুরী ছিলেন অন্যতম। নামে অনেকেই ছিলেন। হয়তো এসব কোনো কারণে শেষ পর্যন্ত নাম রেখেছেন মোতাহের হোসেন চৌধুরী। এর মাধ্যমে আমি একটা প্রতীকী ব্যঞ্জনা খুঁজে পাই। মোতাহার সাধারণভাবে হওয়ার কথা। নজরুল তার বন্ধু মোতাহারকে মোতাহের করেছে।

তার প্রবন্ধ বাংলায় প্রকাশিত হয়েছে। ততদিনে দুবাংলা বিভক্ত হয়েছে। কিন্তু খুব পুরনো একটা পত্রিকায় কিছুদিন আগে। পরবর্তীতে সেটি অন্য জায়গায় সংক্রমিত হয়েছে। আবিষ্কার করলাম যে অসিত কুমার ভট্টাচার্য। আমাদের বাংলা সাহিত্যে যারা পড়ি। খুব জ্ঞানী পণ্ডিত এসেছেন ব্যক্তি। এবং কিছুটা ক্ষীণভাবে সাম্প্রদায়িকতা দুষ্ট। তো এই কারণেই বলছি যে উনি যখন এই বইটি পড়লেন তখন উনি বললেন যে আজকাল প্রবন্ধ পড়তে যাওয়ার ইচ্ছা করে না। কারণ তার মধ্যে আমি ব্যক্তিকে খুঁজে পাই না। ব্যক্তি কথাটা আজকে খুব জরুরি যেহেতু সমাজের ব্যাপারটা আছে। ব্যক্তিকে খুঁজে পাই না। সবই অন্য কারোর লেখা, একটু অনুবাদ, যা শুনেছি সেটি একটু নিজের ভাষায় দেখো এই সংস্কৃতি কথা বলতে যে আমি একটা ব্যক্তির খোঁজ পেলাম।

তিনি আরো বলেন, মোতাহের চৌধুরী তিনি তো মারাই গেছেন উনি তো জানবেন না। আমরাও অনেকে জানতাম না।

স্মৃতিতে সমৃদ্ধ এলাকায় তোমরা আছো। তার কবিতার সঙ্গেও পরিচিত হবে, গানের সঙ্গেও গান। তার গানে সুর করেন মোহাম্মদ হোসেন খসরু। তিনি শুরু করেছেন।

অবশ্য তিনি কাজিন বটে। রেডিওতে তখন হয়েছে।

কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, সক্রেটিস সমস্ত প্রথা ভেঙে ইউরোপকে জানিয়ে দিয়েছে যে না, প্রশ্ন করা শেখ। মেনে নিও না। এই যে বুদ্ধির ভক্তি আন্দোলনের প্রথম কথা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়স্থ, মুক্তি সেখানে অসম্ভব।

চাঁদপুর সরকারি কলেজের সহযোগিতা অধ্যাপক মো. সাইদুজ্জামান বলেন, ইউরোপ দেশগুলোতে যেই বিখ্যাত বিখ্যাত সেই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ বিখ্যাত প্রতিষ্ঠান গুলোই হচ্ছে শহর থেকে দূরে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে তো হবে না। সেটা প্রকৃতির সাথে তাদের মিলে একাকার হয়ে যেতে হবে। তাহলে আ তিনি যেটা বলেছেন যে প্রকৃতির সাথে থেকে আমাদের শিখে নিতে হবে। আমাদের এই যে প্রতি, এই যে এটা দূর করার রাস্তাটাই হচ্ছে এই ধরনের সেমিনার।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিরেক্টর (অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন) আব্দুল গাফফার হিরক বলেন,এমন সেমিনারে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের আগামীতে কি করা উচিত। কি করলে আমরা আমাদের এই সংগ্রামটা, আমাদের ইকোয়ালিটিটাকে আরো বেশি আমরা রিলিজ করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. শরীফ হোসেন পাটোয়ারী ও কলেজ শিক্ষার্থীসহ আশপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন