POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মাদক কারবারিদের হামলায় এলাকাবাসী আহত, ঘর তল্লাশিতে দেশীয় অস্ত্র উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের হামলায় কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর বেড়ির বাজার এলাকায় মাদক কারবারি রতনের সহযোগী ফারুক, সিহাব, আতিক ও ইউসুফকে ধরতে গেলে এলাকাবাসীর ওপর হামলা চালায় মাদক কারবারিরা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন গ্রামবাসী আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে অভিযুক্তদের বাড়িঘরে তল্লাশি চালায়। এ সময় কয়েকটি ঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। তল্লাশিকালে অভিযুক্তদের ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।

এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন