চাঁদপুরের হাজীগঞ্জ আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ফ্লিমি স্টাইলে তুলে নিয়ে মারধর করার ঘটনার মামলায় আটক ২ আসামীর জামিন মঞ্জুর করেনি আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত চীপ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষের আইনজীবী এপিপি মোজাহিদুল ইসলাম সাদ্দাম, এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. রেজওয়ানুর রহমান শাওন, এ্যাড. সাজ্জাদুল বোরহান হৃদয়, এ্যাড. রেদওয়ানসহ আইনজীবীরা জামিনের বিরোধিতা করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।