POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর উদ্বোধন শুক্রবার

হাসান মাহমুদ | প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর প্রথম আসর। আগামী ১৯ জুন হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো: মমিনুল হক।
খেলাটি আয়োজক হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ গ্রহণ করবে ১৮ টি দল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেন ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সেলিম খেলা উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানিযেছেন।

টুর্নামেন্টের তথ্য:
১. ভেন্যু: তিনটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ ও বলাখাল জে.এন স্কুল সংলগ্ন মাঠ।
২. প্রাইজমানি: চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
৩. এন্ট্রি: শুভেচ্ছা ফি ৫০০ টাকা। এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন ২০২৬।
৪. নিয়মাবলী: টুর্নামেন্টে ক্লাব ও সংগঠন অংশ নিতে পারবে। নক আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়মে খেলা হবে। প্রতি দলে ১১ জন ও অতিরিক্ত ৮ জন খেলোয়াড় থাকবে। নিজস্ব জার্সি, শর্ট প্যান্ট ও বুট বাধ্যতামূলক। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং “গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাঁধা দূরীকরণ” এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন।

যোগাযোগ: মার্সেল শোরুম, হাজীগঞ্জ পূর্ব বাজার, ০১৮১৬-১৮১০৫৫। এছাড়া সজিব মিজি- ০১৯১৮-৬২৭০৬৯, রুবেল হোসেন- ০১৬২৪-৮৬১৭৫৩।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন