POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ, সচিব অমরেশ দত্ত জয়

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ১০:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের প্রাচীণ সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ এবং সদস্য সচিব অমরেশ দত্ত জয় নির্বাচিত হয়েছেন।

১৭ জুন বুধবার রাতে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ এডহক কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হচ্ছেন, অনিতা নন্দী, মিঠুন বিশ্বাস, রফিকুজ্জামান রনি, রিপন বিশ্বাস ও ইসতিয়াক খন্দকার সৈকত।

এর আগে সভায় বিগত দিনের কার্যবিবরণী পাঠ শেষে পূর্বের কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আগামী ৯০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।

সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ এবং সদস্য সচিব অমরেশ দত্ত জয় পৃথকভাবে বলেন, সুরধ্বনি একাডেমী একটি প্রাচীণ সাংস্কৃতিক সংগঠন। ২০০৭ এর পহেলা মার্চ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধাণ কার্যালয় হাজী মহসিন সড়ক এলাকায়। প্রায় ৪০টির মতো জাতীয় পুরষ্কার এ সংগঠনের শিক্ষার্থীদের হাত ধরে এখন পর্যন্ত এসেছে।

তারা আরও বলেন, প্রতিবছর রবিন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তি, ২৬শে মার্চ, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী,বর্ষা,শরৎসহ ঋতুকালীন বিভিন্ন পোগ্রামসহ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। বর্তমানে এই একাডেমীতে গান, নাচ, তবল, আবৃত্তি, চিত্রাংকন মিলিয়ে অনেক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। সামনে যাতে একাডেমিক কার্যক্রম ভালোভাবে করা যায় সেজন্য দ্রুত কার্যনির্বাহী কমিটি গঠনসহ সাংগঠনিক কাজ এগিয়ে নিতেই এডহক কমিটি কাজ করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন