POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর নৌ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন আজমগীর হোসাইন

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর সদর নৌ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আজমগীর হোসাইন। গত ১৪ জুন তিনি আনুষ্ঠানিকভাবে চাঁদপুর নৌ থানায় দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি কুমিল্লার মেঘনা নৌ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মোঃ আজমগীর হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নবযোগদানকারী ওসি বলেন, “চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ নৌ অঞ্চল। আমি আমার সর্বোচ্চ দিয়ে এখানে দায়িত্ব পালনের চেষ্টা করবো। দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি বিদায়ী কর্মকর্তা এইচ এম ইকবালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মকর্তার নেতৃত্বে চাঁদপুর নৌ অঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন