POPULAR BD NEWS
Popular BD News Logo

মুন্সীরহাট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলাধীন মুন্সীরহাট কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) কলেজের অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

তিনি বলেন, পরীক্ষার আগের সময়টাতে কীভাবে মানসিক চাপমুক্ত থাকা যায়, তার ওপর জোর দিতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে। মোবাইল থেকে দুরে থাকতে হবে।
পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভাশিস জানান এনামুল হক বাদল।

মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেকের সভাপতিত্বে ও প্রভাষক মুকবুল হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো.তাজুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংক মুন্সীরহাট বাজার শাখা ব্যবস্থাপক হালিম ভুঁইয়া, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো.ফারুক আহমেদ মিজী,প্রভাষক ইব্রাহিম খলিল এবং অভিভাবক রাকিবুল ইসলাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন