চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সড়কে বসা হকার উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে হাজীগঞ্জ বাজারে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
এসময় সড়কে বসে যানজট সৃষ্টিকারী হকারদের মালামাল জব্দসহ ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও ২ হকারকে ৭ দিন করে জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটগণ।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের দুই পাশে সড়ক ও ফুটপাত দখল করে তিন স্তরে হকাররা ব্যবাসা পরিচালনা করাই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই যানজট ম্ক্তু রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।