POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের বদলি আদেশ বাতিল

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৫, ২০২৬ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ জুন জারি করা আদেশে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় পদায়ন করা হয়েছিল।

আজকের প্রজ্ঞাপনে ওই পদায়নের আদেশ বাতিল করায় তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বদলি আদেশ বাতিলের খবরে হাজীগঞ্জের বিভিন্ন মহলে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন