POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের উদ্বোধন

হাবিবুর রহমান | প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৮:৩৭ পূর্বাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার (ওসি তদন্ত) আল-আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শরীফ হোসেন মৃধা, অফিস সহায়ক মো. ইসমাইল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানো ও এর সঠিক পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন