POPULAR BD NEWS
Popular BD News Logo

দেয়াল ধসে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ১২, ২০২৬ | সময়: ৮:২২ অপরাহ্ণ

গত (১০ জুন) বুধবার দুপুরে কচুয়া উপজেলার ১৩২ নং বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মোঃ ইয়াসিন হোসেন তামিম টিফিন বিরতিতে সহপাঠীদের সাথে খেলার সময় স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে নিহত হয়।নিহত স্কুল ছাত্র তামিমের দাফনকার্য ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন (এমপি) এর পক্ষে তামিমের পরিবারের হাতে ২৫,০০০/- টাকার চেক তুলে  দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল।

এসময় আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন,উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদ এলাহী সুবাস,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ সিরাজ,কচুয়া জামেয়া ইসলামিয়া আহম্মাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ হানিফ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন