POPULAR BD NEWS
Popular BD News Logo

মে মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো কচুয়া, পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১১, ২০২৬ | সময়: ১০:৩৭ অপরাহ্ণ

অভিন্ন মূল্যায়ন মানদন্ড অনুযায়ী মে ২০২৬ মাসের সার্বিক কর্মকান্ডে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়া থানা।

বুধবার ১ জুন ২০২৬ তারিখে চাঁদপুর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মাননীয় পুলিশ সুপার জনাব রবিউল হাসান, বিপিএম-সেবা কচুয়া থানার কর্মকর্তাদের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা:
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আজিজুল ইসলাম, ওসি, কচুয়া থানা
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত: মোঃ রাশেদুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত, কচুয়া থানা
শ্রেষ্ঠ এসআই নিঃ: মোঃ রুবেল সরকার, কচুয়া থানা
শ্রেষ্ঠ এএসআই নিঃ: মোঃ শরীফুল ইসলাম-২, কচুয়া থানা
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: মোঃ রুবেল সরকার, কচুয়া থানা
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনকারী অফিসার: এসআই নিঃ ফ.ম. শাহজাহান, কচুয়া থানা

এসময় পুলিশ সুপার বলেন, পুরস্কার সামনে এগিয়ে যাওয়ার শক্তিশালী অনুঘটক। এটি পাওয়ার পর মানুষের মনে অলিখিত দায়িত্ববোধ তৈরি হয়। ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। পুরস্কার অলসতা দূর করে কর্মস্পৃহা বাড়ায় এবং নতুন লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়ার ইতিবাচক শক্তি জন্ম দেয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম পুলিশ সুপার ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কচুয়া থানা পুলিশ সবসময় দায়িত্বশীল থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন