POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণ মাদক ব্যবসায়ী এরশাদসহ ৩ জন গ্রেফতার

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্ব মঙ্গলবার রাতে (৯ জুন) মাদকব্যবসায়ী ও ১০ মামলা আসামি খোরশেদ আলম এরশাদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা টেবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই অভিযানে আল-আমিন (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ১০ টি ইয়াবা টেবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার এসআই সাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার নবকলস গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খোরশেদ আলম এরশাদ, পিতা মো.আবুল কালাম খান ও আল আমিন, পিতা মান্নান প্রধানকে ইয়াবা টেবলেট ও গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায়। উভয়ের বাড়ী নবকলস গ্রামে।

এদিকে এসআই সাকিব পৃথক অভিযান চালিয়ে মধ্যে দিঘলদী এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সোহাগ (৩২) কে গ্রেফতার করা হয়।সে মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের হারুন মিজীর ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন বলেন,, খোরশেদ আলম এরশাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে থানায় ১০ টি মামলা রয়েছে। আজ আরেকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার সাথে যাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধেও মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন