রাজারগাঁও সমাজ সেবা সংঘের ভবনের পুরনো ছাদ পুনরায় ঢালাই সহ পুরো সংস্কার করে দিলেন
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ইতালি প্রবাসী আব্দুল করিম বেপারী।
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সর্ববিহত সংঘটন রাজারগাঁও সমাজ সেবা সংঘ। রাজারগাঁও বাজারে অবস্থাত সংঘের নিজস্ব ভবন পুরোতন হয়ে যাওয়ায় পুরো ছাদ থেকে পানি পড়ে অফিসের দরকারী কাগজ পত্র,চেয়ার টেবিল, ফ্যান ও জানালা নষ্ট হয়ে যায়।
ইতালি প্রবাসী মোঃ আব্দুল করিম বেপারী বলেন, সংঘের সভাপতি প্রফেসার মোঃ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ খোরশেদ আলম শাওন ও অন্যন্যা সদস্যদের অনুরোধ ক্রমে আমি এই জন গুরুত্বপূর্ণ কাজটুকু করে দিতে সক্ষম হয়েছি। আগামীতে ইউনিয়ন বাসীদেরকে সাথে নিয়ে আরও গুরুত্বপূর্ণ সেবামুলুক কাজ করার ইচ্ছে আছে আমার। যদি ইউনিয়নবাসী আমার সাথে থাকে। ইনশাআল্লাহ
সংঘের সভাপতি প্রফেসর মোঃ হানিফ মিয়া বলেন আমাদের ভবনের ছাদের পুনোরায় ঢালাই ও অন্যন্যা কাজের সংস্কার করে দেওয়ায় ইতালী প্রবাসী মোঃ আব্দুল করিম বেপারীকে সংঘের পক্ষে থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংস্কার কাজের তদারকি করেন মোঃ ইকবাল হোসেন মেম্বার।