POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকের মৃত্যু, শিক্ষক সমাজে শোকের ছায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৯, ২০২৬ | সময়: ১০:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক আজ রবিবার (৮ জুন) সকাল ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। সদালাপী, ন্যায়নিষ্ঠ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন।

মৃত্যুর সংবাদে হাজীগঞ্জের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন – বিএমজিটিএ’র পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন