POPULAR BD NEWS
Popular BD News Logo

মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৯:২১ অপরাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী–কচ্ছপিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন