POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৭:২০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। রবিবার ৮ জুন ২০২৬ তারিখে তিনি বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষকদের যথাসময়ে স্কুলে ও ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষক হাজিরা খাতায় আগমন-প্রস্থান সঠিক সময়ে লিপিবদ্ধ করা, বিজ্ঞানাগার/ল্যাবের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে প্রয়োজনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে বলেন।

এছাড়া বিদ্যালয়ে নোট-গাইড ব্যবহার নিরুৎসাহিত করা, ক্যাম্পাস ও শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ একাডেমিক ও প্রশাসনিক নানা বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসারের দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন