POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নুরুল ইসলাম হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নাছির উদ্দীন | প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৩:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।

সোমবার (০৮ জুন ২০২৬ ইং) দুপুরে কচুয়া ডাকবাংলো হলরুমে নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ছেলে মুফতি মো. সানাউল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন,আমার পিতা নুরুল ইসলামের খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য কচুয়া বাজারের ব্যবসায়ীরা গত ৩১ মে রবিবার মানববন্ধন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।আমরা পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আমরা চাঁদপুর -১ কচুয়া আসনের সংসদ সদস্য শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করছি। একই দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম ও নিহতের চাচাতো ভাই কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মো. আবু হানিফ। সংবাদ সম্মেলনে নিহতের সদস্যরা ছাড়াও কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মে শুক্রবার নিখোঁজ হওয়ার পর ৩০ মে শনিবার তার হাত পা বাঁধা লাশ কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকায় হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের মাঝখান থেকে উদ্ধার করে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন