POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন যুবদল নেতা রাশেদ হাসান টিপু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ২:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিএনপি নেতা রাশেদ হাসান টিপু। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক ত্যাগের কারণে স্থানীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ।

রাশেদ হাসান টিপু মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, মধ্য টরকী গ্রামের মোজাফফর মাস্টার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম ফরহাদ হোসেন।

ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। তিনি নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সাথে যোগাযোগের কারণে সুলতানাবাদ ইউনিয়নে তার গ্রহণযোগ্যতা রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নিয়ে আলোচনা চলছে এলাকায়।

এ বিষয়ে রাশেদ হাসান টিপু বলেন, দলের সিদ্ধান্ত ও জনগণের চাওয়া থাকলে আমি সুলতানাবাদের মানুষের সেবা করতে প্রস্তুত। বিগত দিনে ছাত্রদল-যুবদল-বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয় ছিলাম। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন