POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার মিথ্যা মামলার অভিযোগ

ওসি প্রত্যাহার ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ৬:২২ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের অভিযোগ তুলে মামলা প্রত্যাহার এবং ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অসহযোগী সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফরিদগঞ্জের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা আবুল খায়ের দায়ের করা মামলা প্রত্যাহার, তাকে গ্রেফতার এবং ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, নিরীহ নেতাকর্মীদের হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
মামলার বাদী আবুল খায়ের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গেল ৩১ মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে হামলার অভিযোগে মামলা দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান অনুসারীরা। পরে বিএনপির পরাজিত প্রার্থী লায়ন হারুনুর রশিদ অনুসায়ী হয়ে আওয়ামিলীগ নেতা আবুল খায়ের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন