চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নির্ধারিত স্টপেজের মাধ্যমে যাত্রী সেবা দিয়ে একমাত্র চলাচলকারী বাস বোগদাদ। গত দুই বছর পূর্বে একই নিয়মে তাদের সাথে এই সড়কে যুক্ত হয় আইদি পরিবহন।
হাজীগঞ্জ থেকে তাদের পরবর্তী স্টপেজ বাকিলা বাজার। মাঝখানে বলাখাল বাজারে কোন ধরনের স্টপেজ ছিল না। তাই বলাখালসহ আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষের প্রধান যানবাহন হলো সিএনজি, অটোরিকশা। তাই তারা বলাখাল বাজারে দীর্ঘদিন ধরে আইদি ও বোগদাদ পরিবহনের স্টপেজ দাবি করে আসছে। কিন্তু কোন অবস্থাতেই দুটি পরিবহন স্টপেজ দিতে রাজি হননি।
অবশেষে গত ১৮ই মে বলাখালে অবস্থিত ০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী স্টপেজের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন শিক্ষার্থীদের অবরোধ স্থলে গিয়ে কথা বলে জেলা প্রশাসককে অবহিত করেন। এতে জেলা প্রশাসক স্টপেজ করে দেওয়ার আশ^াসে অবরোধ তুলে নেওয়া হয়। এবং যান চলাচল স¦াভাবিক হয়।
২০ই মে পর্যন্ত চূড়ান্ত স্টপেজ না হওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা আবারও সড়ক অবরোধ করেন। এই ঘটনায় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে বোগদাদ ও আইদি আটক রেখে বাকি যানাহন ছেড়ে দেওয়ার শর্তে অবরোধ তুলে দেওয়া হয়। এতে ঐ মাঠে প্রায় ৫০টির মত বাস জমা হয়ে যায়।
সন্ধ্যার পর বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকরা তাদের বাস দিয়ে আবার পুরো সড়ক বন্ধ করে দেয়। এতে স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি পরিবহনের ৮/১০ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এতে শ্রমিকরা সুষ্ঠ বিচার চেয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য দুটি পরিবহন বন্ধ ঘোষণা করে।
সৃষ্ট সমস্যা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ২১ই মে স্থানীয় প্রতিনিধি, বাস-শ্রমিক নের্তৃবৃন্দ, বাস-মালিক সমতির নের্তৃবৃন্দ ও প্রশাসনের সমন্বয়ে এক সমযোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আহত শ্রমিকদের চিকিৎসা অব্যাহত রেখে বাস পরিচালনার জন্য সিদ্ধান্ত হয় এবং ঈদের পরে বসে স্টপেজের চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষামান রেখে বাস চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে বলাখালের বাসিন্দা পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী বলেন, আজ ০৬ জুন বলাখাল বাজারে আইদি ও বোগদাদ পরিবহনের স্টপেজের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চূড়ান্ত বৈঠক হয়। বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে স্টপেজ চূড়ান্ত করা হয়েছে।
আগামী শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন আনুষ্ঠানিকভাবে বলাখাল বাজারে আইদি ও বোগদাদ পরিবহনের নতুন স্টপেজ উদ্ভোধন করবেন।