POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাস্ক না পরায় ১৩ জনকে গুণতে হলো জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ | সময়: ১:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় আরও   ১৩ জনকে ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ থানা রোডে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া।

মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।

ইউএনও বৈশাখী বলেন, শতভাগ মাস্ত ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন