POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ | প্রকাশিত: জুন ৫, ২০২৬ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

বজ্রসহ বৃষ্টিপাতের সময়ে চাঁদপুরের ফরিদগঞ্জে নবী হোসেন মিজি (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। পেশায় দিনমজুর নবী হোসেন মিজির ৩ মাস বয়সি ফারাজানা নামে এক কন্যা সন্তান রয়েছে। গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জিলন জানান, শুক্রবার জুমার নামাজের পূর্বে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময়ে নবী হোসেন মিজি পাশ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির ধান ক্ষেতের পাশ দিয়ে বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে সে লুটিয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন