মুক্তিযদ্ধের সময় চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মাইনদিয়ে ডুবিয়ে দেয়া পাক হানাদার বাহিনীর অস্ত্রবাহি যুদ্ধ জাহাজ এমভি আকরাম (ছদ্বনাম লোরাম) চাঁদপুরেই সংরক্ষণের দাবি করেছে মুক্তিযোদ্ধারা।সেই সাথে দেশের নৌ যাদুঘরটিও চাঁদপুরে করার দাবি করেন তারা।
সোমবার দুপুরে সরকারের কাছে এসব দাবি নিয়ে ঢাকাস্থ চাঁদপুরের মুক্তিযোদ্ধা পরিষদের শতাধিক মুক্তিযোদ্ধা চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খানের কাছে এই স্মারকলিপি জমা দেন।
তৎকালীন সময় এই জাহাজটি ডুবিয়ে দেয়ার নেতৃত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক বলেন,পাকহানাদার বাহিনী চাঁদপুরে হামলা করার উদ্যোশে অস্ত্র বোঝাই করে জাহাজটি ছদ্মনাম লোরাম নামে প্রবেশ করলে আমরা মুক্তিযোদ্ধারা রাতে অন্ধকারে মাইনদিয়ে এটি ডুবিয়ে দেই । ২০০৮ সালে এটি সরকার নদীর তলদেশ থেকে তুলে নিয়ে বিক্রি করে দিলে চাঁদপুরের সচেতনমহল আন্দোলন শুরু করেন। তখন সরকার এটি নারায়ণগঞ্জে সংরক্ষণ করে। আমরা চাই যেখানে জাহাজটি ডুবিয়ে ছিলাম সেখানেই এটি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সরকার সংরক্ষণ করবেন। যাতে পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারেন এবং দেখাতে পারেন তাদের পূর্ব পুরুষের বীরত্বে কথা।
ওই সময় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান,মুক্তিযদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক,ঢাকাস্থ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মো.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদপুর-৪ আসনের সাংসদবীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বলেন,আমরা চাঁদপুর প্রেসক্লাবের পাশে ডাকাতিয়া নদীর পাড়ে সংরক্ষণের দাবি করেছি। সেই সাথে নৌ যাদুঘরটিও চাঁদপুরে করার জন্য সরকারের কাছে দাবি জানাই।